২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে প্রশাসনের সাথে নাগরিক ফোরামের মতবিনিময়

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে উপজেলা প্রশাসনের সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩রা জুন) দুপুর একটায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও সারমিনা সাত্তার ও নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম পার্থ চক্রবর্তীর সাথে উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় নান্দাইল উপজেলার ১টি পৌর সভা ও ১৩টি ইউনিয়নে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ তথা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ঘন্টাব্যাপী আলোচনা করা হয়।

এসময় পবিত্র ঈদ-উল-আযহার ছুটির দিনে নান্দাইলবাসীকে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন ইউএনও সারমিনা সাত্তার ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম পার্থ চক্রবর্তী। উক্ত সিদ্ধান্তকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, সাবেক কাউন্সিলর অলি উল্লাহ, সদস্য সচিব সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, যুগ্ম সচিব এমদাদুল হক, সম্মানিত সদস্য সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top