২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা বিমানবন্দরে গ্রেফতার

শাহজাহান সাজু , কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা মো. ওমর ফারুক লিটনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (২ জুন) সকালে কাতার থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার বিষয়টি ধরা পড়ায় ইমিগ্রেশন পুলিশ বিষয়টি কিশোরগঞ্জ সদর মডেল থানায় জানালে সন্ধ্যায় পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওমর ফারুক লিটন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তাকে কিশোরগঞ্জে নিয়ে আসার পর। মঙ্গলবার (৩ জুন) তাকে আদালতে পাঠানো হয়।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ এবং হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। উক্ত মামলায় তিনি ১ নম্বর আসামি। মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে।

বাদী আফসানা আক্তার মীম, যিনি নিজেও আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। মামলায় তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক লিটনের নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জন অস্ত্রধারী হামলা চালায়। এজাহারে নাম উল্লেখ করা ৯ আসামির মধ্যে ওমর ফারুক লিটন ছাড়াও রয়েছেন চন্দন বর্মণ, জহিরুল ইসলাম সুমন, চপল বর্মণ, জয়নাল, মিলন মিয়া, বাক্কার মেম্বার, মানিক মিয়া এবং যুবলীগ নেতা ফারুক ভূঁইয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০/২০০ জনকে আসামি করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের বার্তার পরিপ্রেক্ষিতে আমরা পিসি বিয়ার চেক করে দেখি তার নামে একটি মামলা রয়েছে। পরে আমাদের টিম গিয়ে রাতেই ওমর ফারুক লিটনকে নিয়ে আসা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top