২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভিজিএফ চাল নিয়ে মানুষের দোরগোড়ায় নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার

মোঃশহিদুল ইসলামপিয়ারুল,ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে ভালনাবেরল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল নিয়ে অসহায় দু:স্থ ও ছিন্নমুল মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছেন ইউএনও সারমিনা সাত্তার। জনপ্রতি ১০ কেজি চালের প্যাকেট নিয়ে গাড়িতে করে অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে খোঁজে তা বিতরণ করছেন।

এই প্রথম নান্দাইলে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ চালু করেছেন তিনি। ইউএনও সারমিনা সাত্তার নিজ গাড়ী নিয়ে রেলস্টেশন সহ বিভিন্ন বাসস্ট্যান্ড, আশ্রয়ণ কেন্দ্রে ও বিভিন্ন গ্রামে ঘুরে এলাকার ছিন্নমুল অসহায় দরিদ্র গোষ্ঠী ও মানুষের মাঝে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করছেন। তবে ইউএনও’র এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানায় সাধারন মানুষ।

বাড়িতে বসে সরাসরি ভিজিএফ চাল পেয়ে ঈদের খুশী ফুঁটে উঠেছে অসহায় দু:স্থ মানুষের মুখে। এরপূর্বে কখনও এভাবে চাল পায়নি সাধারন মানুষ। ফলে উপকারভোগী নারী-পুরুষ ঈদের আগে খুব সহজেই পরিপূর্ণ ১০ কেজি চাল পাওয়ায় ইউএনও সারমিনা সাত্তারের জন্য প্রাণভরে দোয়া করেন তারা। জানাগেছে, দেশে নির্বাচিত সরকার না থাকায় ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাদের অনুপস্থিতির কারনে দলমত নির্বিশেষে এতিমখানা, ক্বওমী মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান কর্তৃক অসহায় দু:স্থদের তালিকা করেও ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সর্বমোট ৩৪ হাজার ৯২১ জন অসহায় দুস্থ মানুষের খাদ্য সহায়তায় ভিজিএফ চাল বিতরণ কাজ চলছে। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, গত ঈদে ভিজিএফ বিতরণে নানা গুঞ্জন থাকায় এই ঈদে সরকারি লোকজন দিয়ে তালিকা প্রণয়ন করে ভিজিএফ চাল বিতরণের পাশাপাশি সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের নিকট ভিজিএফ চাল পৌছে দিচ্ছি । আশা করছি ঈদের পূর্বেই সুষ্টভাবেই ভিজিএফ চাল বিতরণ কাজ সম্পন্ন হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top