২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে ভিজিএফ কার্ড পেতে ভিড় করা অসহায়দের মুখে হাসি ফুটালেন ইউএনও

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভিজিএফ কার্ড সংগ্রহের জন্য গরিব অসহায় ও দুস্থ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই তারা উপজেলা পরিষদ চত্বরে এসে জড়ো হন, প্রত্যাশা ঈদ উপলক্ষে সরকারি সহায়তার অংশীদার হতে পারবেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন যে, কার্ড না পেলে হয়তো খালি হাতে ফিরতে হবে। তবে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা তাদের নিরাশ করেননি।

মঙ্গলবার ( ৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে তিনি নিজে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ভিজিএফ কার্ড তুলে দেন। এই উদ্যোগের ফলে সকাল থেকে ভিড় করা এসব মানুষের মুখে হাসি ফুটালেন ইউএনও। কার্ড পাওয়ার পর তাদের মধ্যে একটি বিশেষ আনন্দের অনুভূতি দেখা যায়, যা ঈদের আনন্দকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। ইউএনও এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

ভিজিএফকার্ড পাওয়া এক বৃদ্ধা বলেন, ভেবেছিলাম কিছুই পাবো না। কিন্তু ইউএনও স্যার নিজে দাঁড়িয়ে থেকে আমাদের হাতে চালের কার্ড দিয়েছেন। শান্তি লাগছে।এই বক্তব্যটি প্রমাণ করে যে, সরকারি সহায়তা কতটা গুরুত্বপূর্ণ এবং এটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে।

ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, ভিজিএফ কার্ড পেতে সকাল থেকেই লোকজন অফিসে ভীড় করছেন। কেউ যাতে খালি হাতে না ফিরে সে চেষ্টা করেছি। জনপ্রতি ১০ কেজি চালের ভিজিএফ কার্ড দিয়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top