২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে একসঙ্গে দুই কিশোরের হিফজুল কুরআন সম্পন্ন: একজন এডি পুত্র

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাইপাস রোডে অবস্থিত মাদরাসাতু ছওতিল কুরআন থেকে দুইজন কিশোর একসঙ্গে পবিত্র কুরআনের পূর্ণ হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। কুরআনের এই মহান অর্জনকারী দুই ছাত্র হলেন— হাফেজ মোঃ তাশফিক আফফান ও হাফেজ মোঃ হাসানাত মোল্লা।

এই দুইজন কিশোর তাদের নিষ্ঠা, অধ্যবসায় এবং আল্লাহর অপার রহমতে সম্পূর্ণ কুরআন শরীফ হিফজ সম্পন্ন করে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, হাফেজ মোঃ তাশফিক আফফান হলেন চিকিৎসা জগতের সুনামধন্য ব্যক্তি এডি ডাঃ ইব্রাহিম টিটনের কনিষ্ঠ পুত্র। পিতার চিকিৎসা পেশার মতো তিনিও ধর্মীয় ক্ষেত্রে এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছেন।

এই উপলক্ষে মাদ্রাসায় আয়োজিত এক খতমুল কুরআন মাহফিলে এলাকাবাসী, অভিভাবক ও আলেম সমাজ উপস্থিত হয়ে নবীন দুই হাফেজকে অভিনন্দন জানান এবং তাদের জন্য দোয়া করেন।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ ইফতেখার ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত যে আমাদের ছাত্ররা অত্যন্ত স্বল্প বয়সে কুরআনের পূর্ণ হিফজ সম্পন্ন করতে পেরেছে। তাদের ভবিষ্যত যেন ইসলাম, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়, এই আমাদের কামনা।”

এ উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী সবাই দুই হাফেজ ও তাঁদের পরিবারকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top