২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্ব পরিবেশদিবস উপলক্ষে ময়মনসিংহে চরাঞ্চলের কৃষিজমিতে ‘বিজলি কৃষি’র প্রচারাভিযান

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহেব্যতিক্রমধর্মী আয়োজনে নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্য নিরাপত্তায়সম্ভাবনার বার্তা নিয়ে নীতিগত সহায়তার দাবি উঠেছে। বুধবার (৪ জুন)বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এরপ্রাক্কালে পরিবেশ সংরক্ষণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তানিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের চরাঞ্চলের কৃষিজমিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মীপরিবেশ সচেতনতামূলক প্রচারাভিযান।

‘এগ্রোভোল্টাইক্স’ বা ‘বিজলি কৃষি’বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই আয়োজন করেঅন্যচিত্র ফাউন্ডেশন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট(ক্লিন) এবং বাংলাদেশ প্রতিবেশও উন্নয়ন কর্মজোট (বিডাব্লিউজিইডি)। চরাঞ্চলের কৃষিজমিতে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতেউপস্থিত ছিলেন পরিবেশকর্মী, স্থানীয় কৃষক, যুব সংগঠক এবংনাগরিক সমাজের প্রতিনিধিরা।

উক্ত কর্মসূচিততেএগ্রোভোল্টাইক্স প্রযুক্তিরমাধ্যমে একই জমিতে কৃষিকাজও সৌরবিদ্যুৎ উৎপাদনের যৌথ সম্ভাবনা এবংএর প্রভাব তুলে ধরা হয়পোস্টার প্রদর্শনী, মাঠপর্যায়ের কর্মসূচি, ভিডিও বার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমেসচেতনতামূলক প্রচারণার মাধ্যমে। অনুষ্ঠানেরপ্রধান অতিথি অন্যচিত্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেবেকা সুলতানা বলেন: “বাংলাদেশের জমি সীমিত, অথচবিদ্যুৎ ও খাদ্য চাহিদাক্রমবর্ধমান। এগ্রোভোল্টাইক্স এই দুই সংকটেরযুগপৎ সমাধান দিতে পারে।

এতেজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, কৃষকের আয়বাড়ে এবং গ্রামীণ জ্বালানিস্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়।” ফোরাম অনইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য ইমন সরকার বলেন:“এই চরাঞ্চল, যা একদিকে প্রাকৃতিকদুর্যোগপ্রবণ, অন্যদিকে অবকাঠামোগত সুবিধাবঞ্চিত—সেখানে এগ্রোভোল্টাইক্স প্রযুক্তি প্রয়োগ করে পরিবেশবান্ধব বিদ্যুৎউৎপাদনের পাশাপাশি কৃষির উৎপাদন বজায় রাখা সম্ভব।

এটি স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”এসময় ময়মনসিংহজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌসমীম বলেন: “কৃষকের জমি রক্ষা ওতাদের টেকসই জীবিকার পথ খুলে দিতেরাষ্ট্রীয় নীতিতে এগ্রোভোল্টাইক্সের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। এই প্রযুক্তির প্রসারেসরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে।” ময়মনসিংহসদর উপজেলা যুব ফোরামের আহ্বায়কমামুন মিয়া বলেন: “তরুণদেরঅংশগ্রহণের মাধ্যমে এই প্রযুক্তির সচেতনতাবাড়ানো গেলে ভবিষ্যতে পরিবেশবান্ধবকৃষি ও জ্বালানির যুগেপ্রবেশ সহজ হবে।

এইক্যাম্পেইন তরুণ প্রজন্মকে পরিবেশআন্দোলনের সঙ্গে যুক্ত করেছে।”আয়োজকসংগঠনসমূহ সরকারের প্রতি তিন দফা দাবিউত্থাপন করে: ১. এগ্রোভোল্টাইক্সবিষয়ে একটি সুস্পষ্ট জাতীয়নীতিমালার প্রণয়ন। ২. দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলক মডেল প্রকল্প বাস্তবায়ন।৩. কৃষক ও স্থানীয় উদ্যোক্তাদেরপ্রশিক্ষণ ও কারিগরি সহায়তাপ্রদান পরিবেশবাদীরাবলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কৃষিজমি রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানিরউৎস বৃদ্ধির লক্ষ্যে এগ্রোভোল্টাইক্স হতে পারে বাংলাদেশেরজন্য একটি বাস্তবভিত্তিক ওটেকসই সমাধান।

বিশেষত চরাঞ্চলের মতো প্রান্তিক এলাকায়এটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনারদ্বার খুলে দিতে পারে।এই প্রচারাভিযানটি ছিল শুধুমাত্র একটিপ্রচলিত অনুষ্ঠান নয়, বরং এটিছিল একটি নতুন চিন্তারজন্ম। এতে উঠে এসেছেপরিবেশ, জ্বালানি ও কৃষির সমন্বিতভবিষ্যতের বাস্তব রূপরেখা। আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলায় এ ধরনের কর্মসূচিআরও বিস্তৃত করা হবে এবংসরকারের সঙ্গে সক্রিয় আলোচনার মাধ্যমে নীতিগত অগ্রগতির চেষ্টা চলবে। ক্যাম্পেইনপ্রোগ্রামে আরও উপস্থিত ছিলেনমোস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান, কথা আক্তার, জিৎসরকার, মোখলেসুর রহমান,আতাউর রহমান, সোহাগ, সুব্রত বর্মণ, পনি প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top