২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে তামাকের ভয়াবহ কুফল নিয়ে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে বুধবার (৪ জুন) একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান অন্যচিত্র ফাউন্ডেশন। “তামাক নয়, বাঁচুক প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তামাকজাত দ্রব্যের ভয়াবহ কুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। তিনি বলেন, “তামাক ব্যবহারে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ নানা অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। তরুণদের মধ্য থেকে তামাক দূর করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ফোরাম ময়মনসিংহের আহবায়ক মামুন মিয়া এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার। তারা বলেন, “তামাক একটি বৈধ বিষ। এটি কেবল ব্যবহারকারীর নয়, আশেপাশের মানুষের জীবনকেও বিপন্ন করে তোলে। তরুণ সমাজকে এই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচনা শেষে তরুণ-তরুণীদের মধ্যে তামাক ও মাদকের কুফল নিয়ে খোলামেলা মতবিনিময় হয় এবং তামাকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।

এ আয়োজনের মাধ্যমে উপস্থিতদের মধ্যে ব্যাপক সচেতনতা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানটির মাধ্যমে সমাজে তামাকের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি তামাকমুক্ত ভবিষ্যতের জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। ডব্লিউবিবি ট্রাস্ট বাংলাদেশ এর সহায়তায় দিবসটি পালন করে অন্যচিত্র ফাউন্ডেশন ময়মনসিংহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top