২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ভাতাভোগী ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ভাতাভোগী ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার, ৪ জুন ২০২৫, উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনসার ও ভিডিপি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রেরিত এই ঈদ উপহার বিতরণ করেন দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোসাম্মৎ মাহফুজা বেগম। তিনি বলেন, “প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এটি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ও কৃতজ্ঞতার নিদর্শন।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ভাতাভোগী ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহযোগিতার জন্য আনসার ও ভিডিপি সদর দপ্তর এবং দীঘিনালা উপজেলা আনসার কার্যালয়ের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সরকার তাদের পাশে থেকে নানাবিধ সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top