২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈদ করতে বাড়ী আসার পথে প্রাণ হারালে বগুড়ার আদমদীঘির আনোয়ার শরিফ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার মালসন গ্রামের আনোয়ার শরীফ (৪২) এর। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় আনোয়ার শরিফ ‘ইন্নালিল্লাহি…….রাজিউন।

তার ছেলে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ার উপজেলার সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম আব্দুর রাজ্জাক (দারোগার) ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার শরীফ ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করতেন তার ছেলে ঢাজার একটি কলেজে লেখাপড়া করতেন।

ঈদুল আযহার ছুটিতে পরিবারের সবার সাথে ঈদ করতে মোটরসাইকেল যোগে সে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্ট বোঝায় একটি ট্রাকের ধাক্কায় আনোয়ার শরিফ ঘটনাস্থলে নিহত হয় এবং মোটরসাইকেলে থাকা ছেলে রুপম হোসেন (তাহসিন) (২০) গুরুত্ব আহত হয়। নিহত আনোয়ারের ছেলে রুপম বর্তমানে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এসংবাদটি নিহতের পরিবারও এলকায় পৌঁছিলে শোকের ছায়া নেমে আসে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top