২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে চোলাই মদ বিক্রেতা দুই জনের জেল-জরিমানা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ বিক্রির অপরাধে দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৪ জুন) দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তিন মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি সরদারপাড়ার ছইম উদ্দিন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় আদমদীঘির ছাতিয়ানগ্রাম এলাকা থেকে এক লিটার চোলাই মদসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা তাদের তিন মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে ১০০ টাকা জরিমানা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top