২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শুকুন্দী ইউনিয়নে ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

শুকুন্দী ইউনিয়ন ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের উদ্যোগে এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে ঈদের খুশি ফিরিয়ে আনতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

এই ঈদ উপহার কর্মসূচিতে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত অসহায় মানুষদের মুখে ছিল তৃপ্তির হাসি ও সন্তুষ্টি।

ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের সভাপতি মুফতি লুৎফুর রহমান ফরায়েজী জানান, “আমরা চেয়েছি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, যেন তারা ঈদে একটু হলেও আনন্দ উপভোগ করতে পারে। ইসলাম আমাদের শিখিয়েছে দান ও সহানুভূতির মাধ্যমে সমাজ গড়ে তুলতে।”

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাওলানা আশরাফ আলী যুক্তিশাহী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমামগণ, মাদরাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই এই মহৎ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা বলেন, “এমন উদ্যোগ সমাজের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা আশা করি, প্রতিবছর এমন আয়োজন আরও বিস্তৃত হবে।”

উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে এই কার্যক্রমটি ঈমানী ও মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত হয়, যাতে সমাজের প্রত্যেক শ্রেণির মানুষ ঈদের আনন্দে শরিক হতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top