২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে বিডি ক্লিন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালায় আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

বৃহস্পতিবার ৫ জুন সকালে দীঘিনালা হলুদ চত্বর থেকে কর্মসূচির শুভ সূচনা করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের মাধ্যমে। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন দীঘিনালার সম্মানিত উপদেষ্টা এ কে এম বদিউজ্জামান উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন, এবং সহ-সমন্বয়ক তাহমিন আক্তার রুপা।

বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। বিডি ক্লিন সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।”

বিডি ক্লিন দীঘিনালার স্বেচ্ছাসেবকরা পুরো আয়োজন সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ বান্ধব এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top