২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক পাঁচবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু জনতার হাতে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাং কুলকান্দি বাজারে আজ সন্ধ্যায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মনোহরদী উপজেলা পরিষদের সাবেক পাঁচবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে আগের নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে জনমনে ক্ষোভ বিরাজ করছিল। আজ তিনি বাজারে অবস্থান করছিলেন এমন খবরে উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে এবং কিছু সময় আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরু খান নামে পরিচিত এই সাবেক চেয়ারম্যানের কয়েক বছর আগে একটি আন্তর্জাতিক শ্রমবাজারে লোক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকারও বেশি হাতিয়ে নেয়। এ সংক্রান্ত একটি মামলায় ২০১৮ সালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “সাইফুল ইসলাম খান বীরুকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা গিয়ে তাকে হেফাজতে নিই। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top