২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হাতিবান্ধায় ঈদ-উল-আযহা উপলক্ষে ২৩ হাজারের বেশি দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সরকারের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় ২৩,০৬০ জন উপকারভোগী পরিবারকে চাল বিতরণ করা হয়েছে।

২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ২১৭ দশমিক ৬৯ মেট্রিক টন চাল ২৩ হাজার ষাট জন দুঃস্থ অসহায় পরিবারের জন্য ঈদ-উল আযাহা উপলক্ষে বর্তমান অন্তবর্তীকালীন সরকার এ বরাদ্দ প্রদান করেন।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১২টি ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৯ মে ২০২৫ থেকে শুরু হয়ে বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ৪ জুন ২০২৫ পর্যন্ত চাল বিতরণ হয়েছে ।প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। তারা বলেন, এই সহযোগিতা ঈদের আগে গরিব মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়াবে।

এব্যপারে হাতিবান্ধা উপজেলার সৎ নির্ভীক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দীর সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন কোথাও কোনএ প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে ভি,জি,এফ এর চাল বিতরণ করা হয়েছে।

হাতিবান্ধা উপজেলার সৎ ও সুযোগ্য নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শামীম মিঞার সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি বলেন, আমাদের গত বুধবার ৪ জুনেই সবগুলি ইউনিয়নেই বিতরণ সম্পূর্ণ হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে সরকারি সহায়তা সরাসরি দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ এবং সময়োপযোগীভাবে চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া ছিল, তা-সঠিক ভাবে বাস্তবায়নে তারা কাজ করেছে বলেই সুষ্ঠু নিরপেক্ষ বন্ঠন সম্ভব হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top