২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী পলাতক

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, হাসিবুল (২৫) নামের এক যুবক, যিনি স্থানীয়ভাবে হুজুর হিসেবে পরিচিত, তিনি নিজ স্ত্রীকে জবাই করে নির্মমভাবে হত্যা করেন।

ঘটনাটি ঘটে আজ আনুমানিক সকাল ৮:৩০ । স্থানীয়দের ভাষ্যমতে, কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তবে এত বড় মর্মান্তিক পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। প্রতিবেশীরা জানান, হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে এসে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাসিবুলের পরিবারের সদস্য তার ভাই ও বাবা গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত হত্যার নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

স্থানীয়দের মাঝে ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top