২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে যৌতুকের টাকার জন্য জামাতার হাতুড়ির আঘাতে শ্বশুর জখম

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে যৌতুকের টাকার জন্য শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে মারধর ও শ্বশুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেছে পাষণ্ড জামাই।

(৮ জুন) রবিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চর জহিরউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

চর জহিরউদ্দিন জহুরা আবাসনের বাসিন্দা মো. সিদ্দিকের মেয়ে লিজা বেগম (১৮) এর সাথে একই এলাকার বাসিন্দা ইব্রাহীম মাঝির ছেলে মো. শিবলু (২১) কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত আড়াই মাস আগে প্রেমিকার পরিবারকে চাপ প্রয়োগের মাধ্যমে জোর পূর্বক বিয়ে করে শ্বশুর বাড়িতেই রাখেন বউকে। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী ও শ্বশুরের কাছে যৌতুক দাবি করে আসছে শিবলু। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে বেশ কয়েকবার স্ত্রীকে মারধরও করেন তিনি। তারই ধারাবাহিকতায় শিবলু তার বন্ধু শামীমসহ গতকাল রাতে শ্বশুর বাড়ি গিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে বাকবিতন্ডার একপর্যায়ে শ্বশুরকে কিলঘুষি ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।

গুরুতর আহত মো. সিদ্দিক (৬০) বর্তমানে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে শিবলুর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার শ্বশুর নিজেই নিজের মাথা ফাটিয়ে জামাতাকে দায়ী করছেন।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মহব্বত খান বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top