২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আবাম ফাউন্ডেশনের উদ্যোগে দীঘিনালায় এতিমদের মাঝে কোরবানির গোশত বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি:

ঈদুল আজহার উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং জনাব শামসুল আলম মুরাদ সাহেবের একান্ত প্রচেষ্টায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রশিক নগর মোহাম্মাদিয়া হাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনে হাফেজ ও এতিম শিক্ষার্থীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

এই বছর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১২টি গরু এবং ৭টি ছাগল/ভেড়া কোরবানি করা হয়েছে। কোরবানির গোশত সুবিধাবঞ্চিত, এতিম, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মাওলানা রবিউল ইসলাম সাহেব। তিনি বলেন, “আমরা প্রতিবছর কোরবানির সময় এতিম ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করে থাকি। মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শোকরিয়া আদায় করছি, কারণ তিনি আমাদের এই কাজের তাওফিক দিয়েছেন।”

এ সময় খাগড়াছড়ি জেলার অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা গোশত বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। আবাম ফাউন্ডেশন বাংলাদেশ ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান আয়োজকেরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top