২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে আসামির ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এটিএসআইসহ দুই সদস্য ছুরিকাহত হয়েছেন। আজ রবিবার সকাল ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন উপশহর ফাঁড়ির এটিএসআই মো. জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো. মানিকুজ্জামান। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে জানান, জি আর মামলার এক বছর সাজাপ্রাপ্ত আসামি মো. মুরাদুন্নবি নিশানকে গ্রেপ্তার করতে যান উপশহর ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য। ঝোপগাড়ি এলাকায় অভিযানে গেলে মুরাদুন্নবি দুই পুলিশ সদস্যকে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। ওসি আরও জানান, পরে স্থানীয় লোকজন ও অন্যান পুলিশ সদস্যদের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন আছেন। আর অভিযুক্ত মুরাদুন্নবিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top