২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাবা দিবসে সন্তানের ভালবাসায় বৃষ্টির জন্য ডাকতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবার

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

বাবা দিবসে সন্তানের প্রতি ভালবাসার প্রমান দিয়ে গেলেন এক বাবা। হটাৎ আসা বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল ছেলে, ছেলেকে বাইরে দেখে চিন্তিত হয়ে তাকে ডাকার জন্য বের হন বাবা মিলন শেখ (৩৫)। কিন্তু ঘর থেকে বের হতেই হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে রোববার (১৫ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মিলন শেখ কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বেশ কিছুদিন আগে সদর উপজেলার কল্যাণী গ্রামে বাড়ি তৈরি করে পরিবারসহ বসবাস শুরু করেন। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয়সুত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে ছেলেকে খেলতে দেখে উদ্বিগ্ন হয়ে মিলন শেখ ঘর থেকে বের হন। কিন্তু ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আকস্মিক বজ্রপাত ঘটে এবং সেটি সরাসরি তার শরীরে আঘাত করে। ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিলন শেখের ছোট ভাই সোহেল শেখ বলেন, আমার ভাইয়ের ছেলে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। বজ্রপাত হওয়ায় তিনি ছেলেকে ডাকতে বাইরে বের হন। তখনই বজ্রপাতে গুরুতর আহত হন। আমরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top