২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে একই দিনে পৃথক দুইটি ধর্ষনের অভিযোগ

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় একই দিনে পৃথক দুইটি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১৩ জুন তজুমদ্দিনের ৩ নং চাঁদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কেয়ামুল্ল্যাহ মোয়াদাব পাড়া আদর্শ গ্রামে পরকিয়া প্রেমিককে আটক করে রেখে প্রেমিকা লাইজু ৩০ কে ধর্ষণের অভিযোগ এসেছে।

এ বিষয়ে থানার মামলা দায়ের করা হয়। এ মামলায় ধর্ষণের অভিযুক্ত প্রধান আসামি আব্বাসকে আটক করা না গেলেও দ্বিতীয় আসামী বিল্লাল ও সহযোগী আসামী সোহেল ও আব্বাসকে কে আটক করা হয়।
গত ১৩ জুন ২ নং সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী আদর্শ গ্রামে বেলা সাড়ে ১০ টার দিকে বাক ও মান প্রতিবন্ধী শিশু(১৫)র মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে তার চালিত ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যায়।

এরপর ফাঁকা ঘরে শিশুটিকে ধর্ষণের সময় কান্নাকাটি করলে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দারা এসে বিবস্র অবস্থায় উদ্ধার করেন।এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান এ মামলায় অভিযুক্ত আসামীকে গ্রেফতারের  চেষ্টা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top