২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী যুবক। আজ শুক্রবার (২০ জুন) জুমার নামাজের আগে পাটগ্রামের বাউরা বাজারের পাশে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মেরাজ (২৩)। পরে গুরুতর আহত অনিক (২৩) কে রংপুর মেডিকেলে নেওয়া হয় ।

জানা যায়, নিহত ও আহত দুই যুবকই পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকার বাসিন্দা। তারা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বড়খাতা মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মেরাজ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে অনিককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top