২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতেন গিয়ে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারিকেলি গ্রামের সন্ধ্যা নদীর তীর থেকে ৬০ বছর বয়স্ক এক বৃদ্ধার লাশ উদ্ধার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গৃহবধূ উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৬০) তিনি ২১ জুন ২টা ৩০ মিনিট এর সময় কালির বাজার নামক স্থানে সন্ধ্যা নদীতে গোসল করতে নামেন,সেখান হন।

নিখোঁজ একদিন পর ২২ জুন দুপুর বারোটা সময় স্থানীয়রা কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে মডেল থানার খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। কোহিনুর বেগমের স্বামী আকবর হোসেন জানান তার স্ত্রী দীর্ঘদিন যাবত মৃগী রোগ ভুগছিলেন।

স্থানীয়রা আরো জানান নিহত কোহিনুর বেগম নদীতে গোসল করতে নামলে সেখান থেকে তিনি বাড়ি ফিরে না আসলে, নদীর পারে কাপড়চোপড় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়, এরপর একদিন পরে ২২ জুন দুপুর বারোটার সময় তার লাশ ভেসে ওঠে ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার পশ্চিমে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, নদী থেকে উদ্ধারকৃত লাশটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top