নলছিটির পশ্চিম প্রেমহার যুব সংগঠনের আয়োজনে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পশ্চিম প্রেমহার যুব সংগঠন এর উদ্যোগে ঈদকে কেন্দ্র করে এক আনন্দঘন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রবাস ও বিভিন্ন স্থানে থাকা সদস্যরা ঈদ উপলক্ষে বাড়িতে আসায় তাদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
এছাড়াও যুবসমাজকে মাদকমুক্ত রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক ধারায় রাখার ক্ষেত্রে সংগঠনটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে: ১) রাকিব একাদশ
২) রাজ্জাক একাদশ
৩) আল আমিন একাদশ
৪) মান্নান সরদার একাদশ
পুরো টুর্নামেন্টজুড়ে ছিল দারুণ প্রতিযোগিতা ও উৎসবমুখর পরিবেশ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাজ্জাক একাদশ ও আল আমিন একাদশ। উত্তেজনাপূর্ণ সেই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আল আমিন একাদশ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা।
এ ধরনের আয়োজনের মাধ্যমে পশ্চিম প্রেমহার যুব সংগঠন ইতোমধ্যে একটি ঐতিহ্যবাহী ও আদর্শ সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। সমাজের কল্যাণে, তরুণদের সঠিক পথে পরিচালিত করতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ঐক্য গড়ে তুলতে তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top