২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খোকসায় বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ

২৪ জুন রাত ১ টা ৪০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে কুষ্টিয়ার খোকসা থানাধীন চুনিয়াপাড়া এলাকা থেকে একটি বিস্ফোরক দ্রব্য মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যাক্তির নাম আলম জেম (৩০) তিনি সাবেক খোকসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পিতা মনোয়ার-উল-আলম ওরফে মহব্বত আলী। তিনি খোকসা উপজেলার চুনিয়াপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

জানা গেছে, আলম জেমের বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং- ১০, তারিখ-২৪/০৫/২০২৫ ইংরেজি, ধারা- ৪/৫/৬ The Explosive Substances Act, 1908 এবং ১৫(৩)/২৫D The Special Powers Act, 1974 অনুযায়ী মামলা দায়ের করা হয় এবং ২৪ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top