২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, উফশী আমন, নারকেল, আম, তাল, নিম, বেল, জাম, কাঁঠালের চারা, মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ উৎপাদনসহ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহীম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাছিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাঈদ আব্দুল্লাহ আল রুমান, উপজেলা বন কর্মকর্তা পলাশ চক্রবর্তী, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, আনন্দ টেলিভিশন তজুমদ্দিন প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিব প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিজন প্রান্তিক কৃষককে ৫ টি নারকেল চারা, ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top