মোহাম্মদ রকিবুল হক শাকিল, চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান শাহানা হানিফ বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন।
গত মঙ্গলবার ২৪/০৬/২৫রাতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ঐতিহাসিক এই জয় অর্জন করেন।
শাহানা হানিফের পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব-ফরহাদাবাদ গ্রামে, মুনসুর গোমস্তার বাড়িতে। শাহানা হানিফ যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা।