জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর বাজারকে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। আজ থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যা ২৪ ঘণ্টা সচল থাকবে।
ইতিপূর্বে নানা সময়ে বাজারে বিভিন্ন অনিয়ম,চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। সিসিটিভির সার্বক্ষণিক নজরদারির পর জনমনে প্রশান্তি এসেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিরাপত্তা জোরদার করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যামেরাগুলো বাজারের মূল সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশ ও বাহিরপথসহ কয়েকটি কৌশলগত স্থানে স্থাপন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে বাজার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ। সিসিটিভি ক্যামেরাগুলো রেকর্ড সংরক্ষণ করবে এবং যেকোনো ঘটনার তদন্তে তা সহায়ক হবে।
এছাড়াও বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে নিয়মিতভাবে নজরদারি অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন তিনি মধ্যনগর উপজেলা প্রশাসন।
স্থানীয় বাজার পরিচালনা কমিটি,ব্যবসায়ী ও জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি চুরি-ছিনতাই রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং বাজারে একটি নিরাপদ পরিবেশ তৈরি হবে