রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরে সরকার ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্য ও গতি লক্ষ করা যাচ্ছে। এর নেপথ্যে রয়েছেন আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) এনামুল হাসান। তার দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমেই উপজেলাজুড়ে উন্নয়নের জোয়ার বইছে।
টি.আর, কাবিখা, কাবিটা, ঢেউটিন বিতরণ, আশ্রয়ণ প্রকল্প এবং নগদ টাকা-চাল-গম কর্মসূচিতে যেমন স্বচ্ছতা এসেছে, তেমনি গতিও বেড়েছে দ্বিগুণ। প্রতিটি প্রকল্পে রয়েছে নির্দিষ্ট নিয়ম অনুসরণ, মান নিয়ন্ত্রণ ও নজরদারির নিখুঁত বাস্তবায়ন।
উপজেলার সর্বস্তরের মানুষ জানাচ্ছেন প্রশংসা। ইউনিয়ন পর্যায়ে ঘুরে দেখা গেছে, প্রকল্পের কাজ যথাসময়ে শুরু ও শেষ হচ্ছে, উপকারভোগীদের তালিকা হচ্ছে সঠিকভাবে যাচাই-বাছাই করে। পিআইও এনামুল হাসান নিজেই মাঠে থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, নিয়মিত মনিটরিং করছেন প্রতিটি প্রকল্প।
আশ্রয়ণ প্রকল্পে গৃহ নির্মাণের মান, ঢেউটিন ও ত্রাণ বিতরণে কোনো অনিয়মের অভিযোগ নেই। বরং প্রকল্প গ্রহণের সময়েই স্থানীয় জনতার মতামতকে গুরুত্ব দিয়ে এগোচ্ছেন পিআইও।
উপজেলার একাধিক জনপ্রতিনিধি জানান, “এনামুল হাসান স্যার একজন পরিশ্রমী ও সৎ কর্মকর্তা। তিনি সব সময় এলাকার মানুষের কথা চিন্তা করে প্রকল্প বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেন।”
উপকারভোগী একজন বলেন, “আগে আমরা টিন বা চাল নিতে গেলে বিভিন্ন জনের কাছে ধর্না দিতে হতো। এখন নির্দিষ্ট সময়েই কার্ড পাই, নির্দিষ্ট স্থানে গিয়ে নিই। কোনো হয়রানি নেই। এটা সম্ভব হয়েছে পিআইও স্যারের কারণে।”
একজন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বলেন, “আদিতমারী উপজেলায় প্রকল্প বাস্তবায়নে এখন স্বচ্ছতা ও শৃঙ্খলা এসেছে। এর পেছনে এনামুল হাসানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রকল্পের সংখ্যা ও গুণগত মানে যেমন বৃদ্ধি ঘটেছে, তেমনি দৃষ্টিনন্দন ব্যবস্থাপনায় এনামুল হাসান হয়ে উঠেছেন উপজেলাবাসীর আস্থার প্রতীক।
সরকারের উন্নয়ন উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আদিতমারী উপজেলা হয়ে উঠছে একটি রোল মডেল। আর সেই সফলতার পেছনের নিরব নায়ক হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান।