১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশ উপজেলা’র দেশীগ্রাম ইউনিয়নের সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এস.এম.রুহুল আমিন (৩৭) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রাতে (৭জুলাই ) রাত ৯ টার সময় উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত এস.এম.রুহুল আমিন উপজেলার ৮নং দেশীগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের মৃত আব্দুল কুদুস সরকারের ছেলে।

সেচ্ছাসেবক লীগ নেতা এস.এম.রুহুল আমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজহারভুক্ত তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top