১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ খুলছে, ১১ জুলাই থেকে চালু হচ্ছে হোস্টেল

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বন্ধ থাকার ১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুনরায় চালু হচ্ছে। মঙ্গলবার কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় একাডেমিক কার্যক্রম ১২ জুলাই থেকে এবং হোস্টেল ১১ জুলাই সকাল ৮টা থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢামেকের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম বুধবার সাংবাদিকদের জানান, “শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চায়। হোস্টেল ও কলেজ বন্ধ থাকায় তাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।”

গত মে মাস থেকে নিরাপদ আবাসন সুবিধাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করছিলেন শিক্ষার্থীরা। ২১ জুন ক্যাম্পাসে মানববন্ধনের পর কলেজ কর্তৃপক্ষ ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের ২২ জুনের মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়। এবার কলেজ পুনরায় চালুর সিদ্ধান্তে শিক্ষার্থীদের দাবিগুলো কতটা পূরণ হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top