ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সংঘটিত এই ভূমিকম্পের পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় দফায় ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস।

এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ অনুযায়ী, প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হতে পারে।

বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী কারাকাসসহ আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন স্থানে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি কিছু এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। আফটারশকের আশঙ্কা থাকায় জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top