দিল্লি বিমানবন্দর ঘটনায় ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ আখ্যা দিয়ে ভারতের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার (২৪ জুন) রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক নয়।

তিনি জানান, ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন—এ তথ্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই ভারতীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

মুখপাত্র বলেন, “পূর্ব অবহিতকরণের পরও দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হলো নিজ নিজ দেশের সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top