২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শহীদ মাতার প্রতি সম্মান দেখিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ডেস্ক: জাতীয় সংসদে এক আলোচনার সময় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে উদ্দেশ করে শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, “তিনি একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন।”

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম।

বক্তব্যে তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা গত তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

রোকেয়া বেগম আরও বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হলেও রাজনৈতিক সুরক্ষার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংসদে তার বক্তব্যের সময় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top