২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন আরও দুই মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া সফর শেষে বর্তমানে চীন সফরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার চলমান সফরে যোগ দিতে আরও দুই মন্ত্রী চীনের উদ্দেশে রওনা হচ্ছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীনে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতেই তাদের চীনের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠকেও তারা অংশ নিতে পারেন।

উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষে আঞ্চলিক ও কূটনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top