২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একযোগে পদত্যাগ করলেন ১৭ আইন কর্মকর্তা, কারণ জানালেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ডেস্ক: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তারা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়ে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে এত সংখ্যক আইন কর্মকর্তার একসঙ্গে পদত্যাগের কারণ নিয়ে আলোচনা শুরু হলেও পরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি ব্যাখ্যা করেন পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী।

তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

এছাড়া পদত্যাগ করা সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

আইন অঙ্গনে একসঙ্গে ১৭ জন আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় বিচার ও আইন প্রশাসন সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top