২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় যুবক গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় মোঃ আল আমীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর থানার আহলাদীপুর গ্রামের মোঃ সোনামদ্দিন শেখ ( সোনাই) এর ছেলে।

রবিবার (২১ জুন) রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচী সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী থানার ধূলদী জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আল-আমীন শেখকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মিরা বেগমকে মারপিট করে আল আমীন।

এ ঘটনায় শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী আল আমীনকে গ্রেপ্তার করা হয়। তাকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top