চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে আগুন, চার দোকানের মালামাল পুড়ে ছাই, এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

মোহাঃ রকিব উদ্দীন, ‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

‎চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
‎আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি গার্মেন্টস দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে
‎প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন| খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‎প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ‎চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার মোঃ সাঈদ হাসান শুভ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে| তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

তবে আগুনে চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়ানোর আশ্বাস দেন নুরুল ইসলাম বুলবুল এমপি।

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের খোঁজখবর নিতে ও তাদের প্রতি সমবেদনা জানাতে নূরুল ইসলাম বুলবুল এমপির প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকর ও পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্যরা।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়গুলো শোনেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সাধ্যমতো সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় জানানো হয়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে মাননীয় সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, তিনি যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন এবং তাদের ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার ব্যবস্থা করে দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top