নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আইডি কার্ড হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জোড়পুকুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সোবহান আলী (৪৪), পিতা: মোঃ এখলাছ উদ্দিন, মাতা মোসাঃ ফাতেমা বেগম, জাতীয় পরিচয় পত্র নং : ২৮৩৪১৫০৬০৫ ঠিকানা(স্থায়ী) – গ্রাম খুন্দিয়া থানা -গাজীপুর সদর, জেলা -গাজীপুর ও ঠিকানা(বর্তমান)- ডা: শাওলিন এর বাসার ভাড়াটিয়া, জোড়পুকুর, ওয়ার্ড নং-২৮, সদর থানা, গাজীপুর, ঢাকা, মোবাইল নং-০১৭৭২২৩৮৯৩০ গত ২২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে সদর থানা থানাধীন ওয়ার্ড নং-২৮ ইউনিয়ন/ওয়ার্ড এর জোড়পুকুর এলাকা থেকে অসাবধানতাবশত তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে ফেলেন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কার্ডটির সন্ধান না পেয়ে তিনি গাজীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হারিয়ে যাওয়া আইডি কার্ডটি কেউ পেয়ে থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ সোবহান আলী বলেন, আইডি কার্ডটি হারিয়ে যাওয়ার পর সর্বত্র খোঁজ করেও পাওয়া যায়নি। তাই ভবিষ্যতে কোনো ধরনের অপব্যবহার রোধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি আরও জানান, হারানো আইডি কার্ডটি কেউ অপব্যবহার করলে তার দায়ভার তিনি বহন করবেন না। যোগাযোগের জন্য তিনি মোবাইল নম্বর ০১৭৭২২৩৮৯৩০ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন।