২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩৫৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৫৪২০টি নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৬ষ্ঠ থেকে ১২ দশ শ্রেণীর ১৩৫৫ জন শিক্ষার্থীদের মাঝে ৫৪২০ টি নিম, বেল, জাম, কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ১৩৫৫ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এইসব গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এই প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে চারটি করে ফলদ ও ঔষধি গাছের চারা (জাম, বেল, নিম ও কাঁঠাল) প্রদান করা হয়। পরিবেশবান্ধব এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ আয়োজকরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেন গালিব, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুণর্বাসন সহায়তা খাত হতে নিম, বেল, জাম ও কাঁঠাল শিক্ষার্থীদের (কৃষক পরিবারের সদস্য) মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণে উদ্বোধন করা হয়েছে। এবং প্রত্যেক শিক্ষার্থীদের চারটি করে ফলদ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়েছে। এর থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সবুজ বনায়নের দিকে এগিয়ে আসবে বলে বিশ্বাস করি।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top