২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

মোঃ আমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। ১০ জুলাই বৃহস্পতিবার ভোরে শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় কারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে। জব্দকৃত প্রসাধনীর বাজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। আর বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা যায়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে বিজিবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top