এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম পৌর জামায়াতের অর্থায়নে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রামের প্রায় ৫ শতাদিক মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম সড়ক ও বেডিবাধ বন্যায় ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন ওই এলাকার বাসিন্দারা,বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসায় পডুয়া শিক্ষার্থী, নারী ও শিশু, ওই এলাকার খেটে খাওয়া মানুষ,দিনমজুর, অনেকে অটো রিক্সা চালিয়ে তাদের জীবন জীবিকা নির্ভর করে,
১৪ জুলাই (রবিবার) ঘটনাস্থল পরিদর্শন করেন পরশুরাম পৌর জামাতের আমীর মোঃ মোস্তফা, নায়েবে আমীর ওয়াদুদ ভুঁইয়া, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, সোনালী লাইফ ইন্সুরেন্স পরশুরাম মেট্রো ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইউনুছ প্রমুখ।
পরশুরাম পৌর জামাতের আমীর মোঃ মোস্তফা বলেন আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ দিয়ে একটা বীজ নির্মাণ করে দেব।
মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব বলেন প্রতিবছর বেরিবাধ ভেঙ্গে এই এলাকার মানুষের চরম ভোগান্তি, দেখার যেন কেউ নেই? স্থানীয়রা অভিযোগ করেন প্রতিবছর বন্যায় দক্ষিণ বেডাবাড়িয়ার মানুষ বেরিবাধ ভেঙ্গে চরম ভোগান্তির শিকার, আমরা চাই টেকসই স্থায়ীবাদ নির্মাণ।