বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উৎসব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কদমকুড়ি–পেংহাজকি আঞ্চলিক সড়কের ধুন্দার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত উৎসব উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উৎসব সাইকেল নিয়ে বাড়ি থেকে পাশের বনকুড়ইল গ্রামে হরিবাসরে যোগ দিতে রওনা হয়।

পথিমধ্যে ধুন্দার বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শামস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top