১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও নিবন্ধনে ব্যর্থ এনসিপি, ইসি’র শর্তপূরণে ১৫ দিনের সময়

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রেকর্ড ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথি জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে.এম. আলী নেওয়াজ নিশ্চিত করেন যে, এনসিপিসহ ৬২টি দলকে ১৫ দিনের মধ্যে ঘাটতি পূরণের চিঠি দেওয়া হচ্ছে।

নিবন্ধন প্রক্রিয়ার সময় এনসিপির চেয়ারম্যান নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “আমরা ট্রাকে করে সমস্ত কাগজপত্র নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি।” দলটির নেতৃত্ব দাবি করে, তারা ইসির সকল শর্ত পূরণ করেছে। তবে ইসি সূত্রে জানা গেছে, দলটির কার্যকর কমিটি গঠন ও সদস্য সমর্থনের নথিতে ত্রুটি থাকতে পারে।

নতুন দল নিবন্ধনের জন্য ইসির কঠোর শর্তাবলির মধ্যে রয়েছে – সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, এক-তৃতীয়াংশ জেলায় কমিটি, ২০০ ভোটারের সমর্থন নথি এবং দলীয় গঠনতন্ত্রসহ অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র জমা দেওয়া। বর্তমানে দেশে ইসি নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা ১০০টি উপজেলায় সংগঠন গড়ে তুলেছে এবং প্রয়োজনীয় সংখ্যক ভোটারের সমর্থন নথি সংগ্রহ করেছে। কিন্তু ইসির যাচাই-বাছাই প্রক্রিয়ায় তা নিশ্চিত হয়নি বলে জানা গেছে। আগামী ১৫ দিনের মধ্যে ত্রুটি সংশোধন না করলে দলটি নিবন্ধনের জন্য পুনরায় আবেদন করতে পারবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top