১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাহবাগ অবরোধ করেছে সেচ্ছসেবক দল

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে বিকেল চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top