২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে। নৌকা ডুবিতে শামছুন্নাহার (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ ঘটিকার দিকে উপজেলার পিপড়াকান্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা মৃত আজিজ মিয়ার স্ত্রী শামছুন্নাহারসহ ২০-৩০ জন যাত্রী একটি ছাদযুক্ত নৌকায় করে স্বরসতীপুর থেকে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের কারণে হঠাৎ নৌকাটি উল্টে যায়।

নৌকাডুবির পর বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শামছুন্নাহার নামে বৃদ্ধা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা খোঁজাখুজি করে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top