২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আইন শৃংখলা ও সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এস্কিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জামাল উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেয়ারা হোসাইন , উপজেলা জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা মনির আজম মুন্নু, প্রভাষক মাসুদুর রহমান, বালিয়াকান্দি প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব বালিয়াকান্দি সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এরমধ্যে বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন ইট ভাটার কাজের জন্য রাস্তার পাশের জমি ও ফসলের জমি থেকে মাটি কাটা হচ্ছে ফলে বৃষ্টির সময় বিভিন্ন ইউনিয়ের রাস্তাঘাটে কাঁদার কারণে জন দুর্ভোগের কারণ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জন্য সিদ্ধান্ত হয়। উপজেলার বিভিন্ন ওষুধের দোকান এবং অনুমোদহীন বিভিন্ন করাতকল ও ডায়াগনেস্টিক সেন্টারগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার যে সকল হাট-বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সি সি ক্যামেরা নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করা এবং ডাবরী ব্রিজ সংলগ্ন স্থানে সি সি ক্যামেরা স্থাপনের বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top