১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

অপারেশন ডেভিল হান্ট এ সাবেক দুমকি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম গ্রেফতার

জাকির হোসেন হাওলাদার, দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, অপারেশন ডেভিল হান্ট এ সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মোঃ শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং সাবেক দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এ প্রতিনিধি কে” জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top