১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ২টি বিদেশী পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়েন্দা শাখার অভিযানে জেলার সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল,গুলিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (সরদার পাড়া) গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে মোঃ ইমরান সরদার (২৮), একই গ্রামের আঃ রাজ্জাক শেখের ছেলে মোঃ সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুর গ্রামের খোকন শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ তারেক (৩০), মেছোঘাটার মোঃ আমির শেখের ছেলে মোঃ ফিরোজ শেখ (৩০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ ইমরান সরদারের পকেট থেকে ইউএসএর তৈরী ৭.৬৫ মি.মি. বোরের একটি বিদেশী পিস্তল, মোঃ সিয়াম শেখের পকেট থেকে ৭.৬৫ মি.মি. বোরের একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া অভিযানে গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৪ টি এন্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, নগদ বিশ হাজার টাকা এবং একটি কালো রংয়ের টয়োটা ব্রান্ডের প্রাইভেটকার উদ্ধার করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় জেলার সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, মোঃ ইমরান সরদার, মোঃ সিয়াম শেখ, মোঃ জাহাঙ্গীর শেখ তারেক, মোঃ ফিরোজ শেখকে ৭.৬৫ মি.মি. বোরের ২ টি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৪ টি এন্ড্রয়েড মোবাইল, ১ টি বাটন মোবাইল, নগদ বিশ হাজার টাকা এবং এক টি কালো রংয়ের টয়োটা ব্রান্ডের প্রাইভেটকার উদ্ধার করা হয়।

তিনি বলেন, মোঃ সিয়াম শেখের বিরুদ্ধে একটি মারামারি ও মোঃ জাহাঙ্গীর হোসেন তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক, প্রতারনাসহ ৯ টি মামলা ও ফিরোজের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top