মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের পরিচালিত এক অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছাঃ সেরিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বালুচর গ্রামের বাসিন্দা এবং নাসির আলীর স্ত্রী।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৪ (চার) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
চৌধুরী ইমরুল হাসান, ডিডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এ তথ্য নিশ্চিত করেছেন।