এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
মানবসেবার অঙ্গীকারে এগিয়ে চলা পরশুরামের রাঙ্গামাটিয়ার প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া,আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ এবং নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে রাঙ্গামাটিয়া পাক পাঞ্জাতন জামে মসজিদ ঈদগাহ মাঠে সংগঠনের সাবেক সভাপতি ফখরুল চৌধুরী আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের জন্য ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পরিচালক আব্দুল মমিন,সভাপতি মাহমুদুল হাসান নাদিম,সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সুমন (পুলিশ), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হাদয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইয়েদিল মুনতাহার তিহান,উপ-সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ,অর্থ সম্পাদক ইউসুফ সাঈদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফোরকান, সহ দপ্তর সম্পাদক, মোঃ জনি বাদশা,প্রচার সম্পাদক মোহান্মদ রাকিব
সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহিন জিয়া,সহ সমাজকল্যাণ সম্পাদক সাকিব চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রহিম,সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহফুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিফাত,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শান্ত, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিল্লাদ (সেনাবাহিনী), সহ আইন বিষয়ক সম্পাদক : শাহাদাত হোসেন (ফায়ার সার্ভিস) প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক রাসেল মজুমদার, ক্রীড়া সম্পাদক আসিফ হাসান সাব্বির ও সহ ক্রিড়া সম্পাদক রুবেল মজুমদার।
অনুষ্ঠানে এলাকার মেধাবী ও অসহায় ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।